sliderস্থানিয়

কটিয়াদীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে কটিয়াদি মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি শনিবার কটিয়াদী মডেল থানা প্রাঙ্গনে থানা এলাকার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড: এসএম ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত নাগরিকরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোট ২০২৬ বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। জবাবে পুলিশ সুপার ড: এস এম ফরহাদ হোসেন বলেন, জনসাধারণই পুলিশের শক্তির প্রধান উৎস। গণতান্ত্রিক নির্বাচনের ধারাবাহিকতা রক্ষায় কিশোরগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর। গণতন্ত্রে বিশ্বাসী জনগণকে সাথে নিয়েই একটি অবাধ, সুষ্ট ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ, সর্বদা প্রস্তুত। তিনি আরো বলেন কোন নাগরিক অযথা পুলিশ হয়রানির শিকার হচ্ছে কিনা এবং এলাকায় মাদক, চাঁদাবাজি ও দুষ্কৃতিকারীদের উৎপাত রয়েছে কিনা এসব বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে। একই সঙ্গে তিনি আইন শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনগণ তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা তুলে ধরলে পুলিশ সুপার মনোযোগ সহকারে তা শুনেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের ওপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান। পুলিশ সূত্রে জানায় জনগণের জান মাল রক্ষায় আইন ও বিচার ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওপেন হাউসডের কর্মসূচি আয়োজন করা হয়, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button