কটিয়াদিতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

রতন ঘোষ, কটিয়াদি প্রতিনিধি : কটিয়াদীতে পানিতে ডুবে আড়াই বছরের এক শিশু মর্মান্তিক মৃত্যুবরণ করে। ঘটনার বিবরণএ প্রকাশ ৪ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মসূয়া ইউনিয়নের চর আলগি গ্রামে আড়াই বছরের শিশু তাওহীদ নানার বাড়িতে বৃষ্টির পানি জমে থাকা এক গর্তে খেলা করতে গিয়ে লোক চক্ষুর অন্তরালে বৃষ্টির পানি জমে থাকা গর্তে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাওহীদের আত্মীয়-স্বজন তাকে খোঁজাখুঁজি করে বাড়িতে না পেয়ে একপর্যায়ে বৃষ্টির পানি জমে থাকা গর্তে তাকে দেখতে পায়। তৎক্ষণাৎ তা কে পানি থেকে তুলে বাঁচানোর বহু চেষ্টা করেও ব্যর্থ হয়। মৃত তাওহীদ ঈদে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনাটি স্থানীয় প্রশাসনের নজরে এলে স্থানীয় জনগণ সম্মিলিতভাবে প্রশাসনের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন সম্পন্ন করে। মৃত তাওহীদ একই ইউনিয়নের পং মসূয়া গ্রামের মোহাম্মদ মিজান মিয়ার ছেলে।




