slider

কচুয়ায় নানা আয়োজনে পালিত হয়েছে মীনা দিবস

সূর্য্য চক্রবর্তী,বাগেরহাট প্রতিনিধি : নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কচুয়া নানা আয়োজনে মীনা দিবস-২০২২ উদযাপন হয়েছে।
কচুয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ২৪ সেপ্টেম্বর(শনিবার) সকালে কচুয়ায় প্রধান-প্রধান সড়কে একটি র‌্যালি শেষে তন্ময় মিলনায়তনে আলোচনা সভা ও গল্প বলার আসর শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে সকল শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এদিন তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি ও শহীদ জীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শিক্ষক চিত্ত রঞ্জন সাহা, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদাস সাহা, প্রধান শিক্ষক শামসুন্নাহার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি উজ্জ্বল কুমার দাস, সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী সহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button