slider

কচুয়ায় দূর্গাপূজা উপলক্ষে সাংসদ শেখ তন্ময় এর অনুদান

sk surjo

সূর্য্য চক্রবর্তী, বাগেরহাট প্রতিনিধি : কচুয়ায় আসন্ন শারদীয়া দূর্গাপূজা উপলক্ষ্যে শেখ সারহান নাসের তন্ময় এমপির অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যায় কচুয়া উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়েছে।
কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: হেমায়েত উদ্দিন ভুঁইয়া।
এছারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন আহমেদ এর একান্ত সচিব মোঃ ফিরোজুল ইসলাম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের একান্ত সচিব এইচ এম শাহীন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড:শরীফা খাতুন, কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাচান কচি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, যুবলীগের আহবায়ক সেখ মনিরুজ্জামান ঝুমুর, যুগ্ম আহবায়ক দিদার সুজন, কচুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, রাড়িপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নাজমা আক্তার, মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী, ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড: দীলিপ কুমার মল্লিক, সাধারন সম্পাদক পুলিন বিহারী সাহা, কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুর, শ্রমিকলীগ সভাপতি খান সহিদুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ সভাপতি সেখ সুমন, সাধারন সম্পাদক কাজী সহিদুল ইসলাম, তাঁতীলীগের সভাপতি শেখ সিরাজ সহ উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ এবং আওয়ামীলীগের সকল সহযোগি সংগঠনের সভাপতি সম্পাদক বৃন্দ।
এদিন উপজেলার প্রতিটি মন্দিরে ১০ হাজার টাকা করে উপজেলার মোট ৪৩টি মন্দিরে ৪ লক্ষ ৩০হাজার টাকা ও ১টি করে ব্যানার প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button