Uncategorized

ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধ : ২ টেস্ট ড্র

ওয়েস্ট ইন্ডিজের লোয়ার মিডল অর্ডারের দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজ ঠেকিয়ে দিল ভারতকে। ভারত যেখানে খেলা হলেই জয় নিশ্চিত বলে মনে করেছিল, সেখানে ব্ল্যাকউড, চেস, ডাউরিচের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচটি ড্র হলো। বুধবার ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজ করে ৬ উইকেটে ৩৮৮ রান করে।
বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল উইকেটে ৪৮ রান। এই অবস্থায় মনে হচ্ছিল জয় ভারতের হাতের মুঠোয়। কিন্তু না। ব্ল্যাকউডের সাথে চেস গড়েন প্রথম প্রতিরোধ। তারা দলীয় ইনিংস ১৪১-এ নিয়ে যান। ব্ল্যাকউড ৬৩ রান করে। এরপর চেসের সাথে যোগ দেন ডররিচ। তারাস্কোর নিয়ে যান ২৮৫-এ। ডররিচ ৭৪ রান করেন। আরচ চেস ১৩৭ রান করে অপরাজিত থাকেন।
প্রথম টেস্টে জয়ের সুবাদে ভারত অবশ্য ৪ ম্যাচ সিরিজে ১-০-এ এগিয়ে থাকল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button