খেলা

ওয়েস্ট ইন্ডিজকে চুনকাম করে দিলেন বাবর-ফখররা

সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ছিল হোয়াইটওয়াশ করা। সেটিই মঙ্গলবার সম্পন্ন করল পাকিস্তান। করাচিতে তিন ম্যাচ টি২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে পরাজিত করে পাকিস্তান। ফলে সিরিজটি তারা ৩-০-এ জিতে নিলো। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৬ উইকেটে ১৫৩ রান। পাকিস্তান ১৯ বল বাকি থাকতেই জয়ে পৌঁছে যায় ২ উইকেট হারিয়ে।
ফখর জামান ব্যাট হাতে ছিলেন নির্মম। তিনি মাত্র ১৭ বলে ৪০ রান করে উন্মাদনা সৃষ্টি করেন। তার ব্যাটিংয়ের জবাব ওয়েস্ট ইন্ডিজের কাছে ছিল না। আর বাবর আজম ৫১ বলে ৯৭ রান করে অপরাজিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button