slider

ওয়েলফেয়ার পদক পাওয়ায় শাহ জামালকে নিয়ামতপুর প্রেসক্লাবের শুভেচ্ছা

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি : আলোকিত ও মানবিক সমাজ গঠনের জ্ঞানতাপস ডা. মুহাম্মদ শহীদুল্লাহ ও মহিয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন বিষয়ক শীর্ষক আলোচনা সভায় সম্মাননা পদক পেয়েছেন, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহ জামাল। সমাজসেবায় বিশেষ অবদান রাখায় আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন ও বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে শাহ জামাল সম্মাননা পদক ২০২২’ পাওয়ায় নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শাহ জামালকে শুভেচ্ছা জানান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক জনি আহমেদ সহ সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য গত ৬ আগস্ট ঢাকার পল্টনে ইকোনোমিক রিপোর্টস ফোরাম মিলনায়তনে আলোচনা সভা শেষে শাহ জামালের হাতে সম্মাননা পদক তুলেন দেন, প্রধান অতিথি হিসেবে, বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম আর খান আদনান, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাসচিব, এম এইচ আরমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button