খেলা
ওয়াটসনের ঝড়ো ব্যাটিংয়ে জিতল রংপুর

টানা চার ম্যাচ রান না পাওয়া শেন ওয়াটসন দারুণ ব্যাটিং করে শুক্রবার রংপুর রেঞ্জারসকে জিতিয়েছেন। তার অর্ধশতকে ভর করে সিলেট থান্ডারকে ৩৮ রানে হারিয়েছে দলটি।
সাত দলের টুর্নামেন্টে ছয় নম্বরে থাকা রংপুর এদিন ২০ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান করে। ওয়াটসন ওপেনে নেমে ৩৬ বলে ছয়টি চার এবং পাঁচ ছক্কায় ৬৮ রান করেন। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম করেন ৪২।
জবাব দিতে নেমে সিলেট তৃতীয় ওভার থেকে উইকেট হারাতে থাকে। সাত নম্বরে থাকা দলটি শেষ পর্যন্ত ১৬১ রানে অলআউট হয়।
শেরফেন রাদারফোর্ড অর্ধশতক পেয়েছেন। ৩৭ বলে ৬০ রান করেন তিনি। তিন নম্বরে নামা মোহাম্মদ মিথুন ২২ বলে করেছেন ৩০।




