অপরাধশিরোনাম

ওষুধ চুরি : ঢামেকের নার্স গ্রেফতার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের জীবন রক্ষাকারী সরকারি ওষুধ চুরির অপরাধে এক পুরুষ নার্সকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত পৌণে ৯টার দিকে ২৫ হাজার টাকা মূল্যের হাই-অ্যান্টিবায়োটিক ওষুধসহ সিনিয়র স্টাফ নার্স তপন চন্দ্র দাসকে আটক করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া।
তিনি জানান, রাতে তপন চন্দ্রকে ওষুধসহ শাহবাগ থানায় ন্যস্ত করা হয়েছে। তার গ্রামের বাড়ি নড়াইল জেলার ফোকলাডাঙ্গা গ্রামে। তিনি চাকরির সুবাদে দীর্ঘদিন রোগীদের জীবন রক্ষাকারী সরকারি ওষুধ চুরি করে আসছিলেন। তিনি স্বাধীনতা নার্সেস পরিষদের প্রতিষ্ঠাতা নেতা। তার বিরুদ্ধে ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: পার্থ সংকর পাল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
তপন চন্দ্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান বাচ্চু মিয়া। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button