Uncategorized

ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের রানের পাহাড়ে

ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে স্বাগতিক ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আজ শনিবার ৮ উইকেটে ৫৮৯ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে অ্যালিস্টার কুকের দল।
জো রুটের ইতিহাস সৃষ্টিকারী ডাবল সেঞ্চুরির সুবাদে এই বিশাল সংগ্রহ দাড় করিয়েছে স্বাগতিকরা। ৪০৬ বলে ২৫৪ রানের ম্যারাথন ইনিংস খেলে ওয়াহাব রিয়াজের বলে মোহাম্মদ হাফিজকে ক্যাচ দিয়েছেন রুট। ২৭ টি বাউন্ডারিতে সাজানো তার ইনিংস। এর আগে অবশ্য সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক অ্যালিস্টার কুক(১০৫)।
প্রথম দিনের ৪ উইকেটে ৩১২ রান নিয়ে খেলতে নেমে আজ সময়ের সাথে সাথে দলের সংগ্রহ বাড়িয়েছে ইংলিশরা। কুকের ডাবল সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি পেয়েছেন ক্রিস ওকস ও জনি বারিস্তো। পাকিস্তানের হয়ে আজকের চারটি উইকেটের তিনটিই নিয়েছেন বাহাতি পেসার ওয়াহাব রিয়াজ। অন্যটি নিয়েছেন ইয়াসির শাহ।
আগের ম্যাচে পরাজয়ের পর চাপে থাকা ইংল্যান্ড সিরিজে ফিরতে মরিয়া হয়ে মাঠে নেমেছে এ ম্যাচে। দলে সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান কুক ও রুট শুরু থেকে দায়িত্ব নিয়ে খেলে দলকে দিয়েছেন নির্ভরযোগ্য পুজি।
এ রিপোর্ট লেখার সময় নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। ফলো অন এড়াতে হলে তাদের করতে হবে ৩৯০ রান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button