রাজনীতি

ঐক্যফ্রন্টে যোগ দিলেন কাদের সিদ্দিকী

সংবিধান প্রণেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।
সোমবার (০৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের মতিঝিল কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, এ মুহূর্ত থেকে আমি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছি। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের সঙ্গে মিলে কাজ করে যাবেন বলে ঘোষণায় জানান তিনি।
ঘোষণা অনুষ্ঠানে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, ঐক্যফ্রন্টের নেতা আ অ ম শফিক উল্লাহ, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি নাসিরন কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (০৩ নভেম্বর) জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এ ঘোষণা দেওয়ার কথা ছিল কাদের সিদ্দিকীর। কিন্তু অনুষ্ঠানে তিনি জানান, সোমবার দুপুরের মধ্যে তিনি সব কিছু স্পষ্ট হবে, অর্থাৎ তিনি তার অবস্থান স্পষ্ট করবেন। এরই অংশ হিসেবে আজ নিজের অবস্থানের কথা জানালেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button