বিনোদন

এসিড আক্রান্তদের পাশে শাহরুখ খান

সামাজিক উন্নয়নে নীরবে কাজ করে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেসব নিয়ে খুব একটা রা করেন না এ সুপারস্টার। তবে গতকাল বিশ্ব বাবা দিবসে নজির সৃষ্টি করলেন।
বিশেষ দিনটিতে এসিড হামলার শিকার নারীদের সাহায্যার্থে একটি উন্নয়ন-প্রতিষ্ঠান খুলেছেন শাহরুখ খান। প্রতিষ্ঠানটির নাম দিয়েছেন বাবার নামে। সেটি হলো ‘মীর ফাউন্ডেশন’।
রোববার প্রতিষ্ঠানের ওয়েবসাইট উদ্বোধন করে শাহরুখ বলেন, ‘মীর ফাউন্ডেশন আমার বাবার নামে। এটি এসিড আক্রান্ত নারীদের সহায়তার জন্য ওয়েবসাইট। ওয়েবসাইটটি উদ্বোধনের জন্য বাবা দিবসের চেয়ে ভালো দিন আর কী হতে পারত।’
Shah Rukh Khan

@iamsrk
A foundation I named after my father – @MeerFoundation – aims to create a network of support for women. No better day than #FathersDay for me to introduce our website to the world.http://meerfoundation.org/
38.8K
11:27 AM – Jun 16, 2019
Twitter Ads info and privacy
7,344 people are talking about this
এ দিন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে শাহরুখ লেখেন, ‘সতীর্থরা আমাকে জীবনে সফল হওয়ার অনেক সুযোগ দিয়েছেন। আর এটাই আমি করতে চাই অন্যদের জন্য, বিশেষত নারীর জন্য। আমি মেয়েদের জন্য এমন পরিবেশ তৈরি করতে চাই, যেখানে তাঁরা নিজেদের মতো করে জীবনটাকে সাজাতে পারবেন। কথাটা আদর্শবাদীর মতো মনে হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি, আমরা মেয়েদের সেই ক্ষমতা দিতে পারি যাতে তাঁরা নিশ্চিন্তে বাঁচতে পারেন, স্বপ্ন দেখতে পারেন।’
গত বছর মুক্তি পায় শাহরুখের সর্বশেষ ছবি ‘জিরো’। এতে তাঁর সহ-অভিনেত্রী ছিলেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। ছবিটি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। এরপর আর কোনো প্রকল্পের ঘোষণা দেননি এ মহাতারকা। শোনা যাচ্ছে, পরবর্তী ছবির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন কিং খান। গুঞ্জন, ছবি নিয়ে নির্মাতা রাজকুমার হিরানির সঙ্গে কথাবার্তাও চলছে তাঁর। সূত্র : জি নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button