খেলা

এসএ গেমস : ফাইনালে শ্রীলঙ্কাকে পেল বাংলাদেশ

এসএ গেমসের ক্রিকেট ইভেন্টে নেপালকে ৪১ রানে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কার মেয়েরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ১১৮ রান তোলে লঙ্কানরা। ৯ উইকেট হারিয়ে ৭৭ রান তোলে স্বাগতিকরা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল সালমা খাতুনের দল। স্বাগতিক নেপালকে ১০ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে পৌঁছে বাংলাদেশ। সবশেষ মালদ্বীপকে মাত্র ৬ রানে গুটিয়ে দিয়ে ২৪৯ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
আসরের একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনাল খেলবে বাংলাদেশ। স্বর্ণ জয়ের এটাই বড় সুযোগ বাংলাদেশের মেয়েদের। রোববার (৮ ডিসেম্বর) ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button