খেলা

এশিয়াডে কঠিন গ্রুপে বাংলাদেশ!

আগামী আগস্টে ইন্দোনেশিয়ায় বসছে এশিয়ান গেমস। গেমসের অন্যতম আকর্ষণ ফুটবলে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে, খেলতে হবে থাইল্যান্ড, উজবেকিস্তান ও কাতারের মতো শক্তিশালী দলের বিপক্ষে।
অবশ্য মূল গেমস আগামী ১৮ আগস্ট শুরু হওয়ার কথা থাকলেও ফুটবল শুরু হবে কদিন আগে, ১৪ আগস্ট থেকে। চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়াডে বাংলাদেশ ‘বি’ গ্রুপে রয়েছে।
এশিয়ান গেমসের ফুটবলে বাংলাদেশ এ নিয়ে নবমবার অংশ নিতে যাচ্ছে, অবশ্য একবারও গ্রুপ পর্ব পেরোতে পারেনি। নতুন কোচ জেইমি ডের অধীনে এবার কেমন করে দল, সেটাই এখন দেখার।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবল দলের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ঘরে বাইরে সবখানেই লজ্জাজনক পারফরম্যান্স দেখাচ্ছে। র‍্যাংকিংয়েও রয়েছে তলানির দিকে, ১৯৪তম স্থানে।
তাই নতুন কোচ নিয়োগ দেওয়া হয়েছে ব্রিটিশ জেমি ডেকে। তিনি আর্সেনালের সাবেক ফুটবলার। ১৯৯৭-৯৮ মৌসুমে গানার্সদের মূল দলে থাকলেও খেলা হয়নি একটি ম্যাচও। খেলেছেন ইংল্যান্ডের বয়সভিত্তিক দলেও। তিনি কী পারবেন বাংলোদেশ দলকে সাফল্য এনে দিতে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button