sliderরাজনীতিশিরোনাম

এবি পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) “কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি” গঠন করা হয়েছে।
গতকাল বুধবার দলের জাতীয় নির্বাহী পরিষদের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

​সভায় সর্বসম্মতিক্রমে দলের জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও ভাইস-চেয়ারম্যান লে: কর্নেল হেলাল উদ্দিন(অব:)- কে আহবায়ক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসাইন-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

​এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে মোঃ ছিদ্দিকুর রহমান-কে অন্তর্ভুক্ত করা হয়েছে ।
​সভায় নবগঠিত এই কমিটিকে তাদের অর্পিত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য এবি পার্টির পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
খবর বিজ্ঞপ্তি’র

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button