খেলা

এবার মেসিদের কোচ বিদায়

এবার বিদায় নিলেন মেসিদের কোচ। জেরার্ডো মার্টিনো যে থাকছেন না এটা আরো আগেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে আনুষ্ঠানিকতা ছিল বাকি। সেটাই সম্পূর্ণ হয়েছে মঙ্গলবার, তার পদত্যাগের ঘোষণায়।
শতবর্ষী কোপার ফাইনালে হেরে যাওয়ার পর মেসি বিদায় জানিয়েছেন জাতীয় দলকে। তার সঙ্গে মাসচেরানোও। এবার হেড কোচের পদ থেকে বিদায় নিলেন আর্জেন্টিনাকে টানা তিন বছর তিনটি ফাইনাল খেলানো কোচ মার্টিনোও।
পারফরম্যান্স নয়, আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সঙ্গে বনিবনা না হওয়াতেই বিদায় নিয়েছেন মার্টিনো। অনিয়ম, অস্থিরতা নিয়ে বোর্ডের সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্টিনো। তাতে আসন্ন অলিম্পিকের দল, তাদের অনুশীলন নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
আর্জেন্টিনার হয়ে রেকর্ড ১৯ জয়ের মালিক মার্টিনো। ২৯ ম্যাচের মধ্যে হেরেছেন তিনটিতে, সাতটিতে ড্র, জয় ১৯টিতে।
কে হবেন আর্জেন্টিনার পরবর্তী কোচ? তা নিয়েই এখন চলছে আলোচনা্। কোচ হওয়ার পদে এগিয়ে রয়েছেন দিয়েগো সিমিওনে, সাম্পাওলি ও পচেত্তিনো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button