আন্তর্জাতিক সংবাদশিরোনাম

এবার মিডিয়াকে একহাত নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী সমাবেশ থেকে একটি শিশুকে বাইরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে তার করা কৌতুক বিকৃত করায় মিডিয়াকে একহাত নিলেন। তিনি মিডিয়াকে অসৎ বলে উল্লেখ করেন।
মঙ্গলবার ভার্জিনিয়ার লাউডন কাউন্টিতে নির্বাচনী সমাবেশে একটি শিশু কাঁদছিল। ট্রাম্প বলেন, প্রথমবার আমি শিশুর মাকে বললাম দুশ্চিন্তার কিছু নেই। শিশুটি এখানেই থাক। কিন্তু দুই মিনিট পরেই আমি আবার বললাম, হাহ্ বাচ্চাটি খুব সুন্দর। তুমি যদি তোমার বাচ্চাটিকে বাইরে নিয়ে যাও সেটিও মন্দ হয় না। এতে সবাই হেসে ওঠে। আমরা সবাই একটি ভালো সময় কাটাই।
ট্রাম্প বলেন, অথচ মিডিয়ায় হেডলাইন করা হলো, ‘ট্রাম্প সমাবেশস্থলের বাইরে ছুঁড়ে মারলো শিশু’. কি অসততা। এদের সবাই অসৎ। আমি এ ধরনের ২০টি গল্প আপনাদের শোনাতে পারি। ওইদিন আমরা সবাই মজা করেছিলাম। সবাই হাসছিল। সবাই মজা করছিল। আর তারা বললো, ট্রাম্প শিশু ছুঁড়ে ফেলে দিচ্ছে। কী মিথ্যা। তারাও জানে এটি মিথ্যা।
ধনকুবের ট্রাম্প আরো বলেন, বিশ্বাস করুন আমি শিশুটিকে ছুঁড়ে ফেলে দেইনি। আমি বাচ্চাদের ভালোবাসি। আমি আমার শিশুদেরও ভালোবাসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button