বিনোদন

এবার পরিচালনায় রাধিকা

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। মঞ্চ দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করা এই শিল্পী ধীরে ধীরে নিজের দক্ষতা ও যোগ্যতার ছাপ রাখেন দক্ষিণী ও বলিউডি সিনেমায়।
নিজের মুনশিয়ানায় দর্শকদের হৃদয় জয় করে নেয়া এই প্রতিভাবান শিল্পী এবার নির্মাতার তালিকায় নাম লেখাচ্ছেন। ৩০ মিনিট দৈর্ঘ্যের তার নির্মিতব্য প্রথম চলচ্চিত্রটির নাম ‘স্লিপওয়াকার্স’। এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে গুলশান দেভাইয়া ও শাহানা গোস্বামীকে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ বিষয়ে রাধিকা আপ্তে বলেন, ‘স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণের পরিকল্পনা হঠাৎ করেই করেছি। যখন এর গল্প লিখছিলাম তখন হানি ত্রিহান, অভিষেক এবং ললিত শর্মা এটি প্রযোজনা করার কথা জানায়।’ এটি নির্মাণ করতে গিয়ে এখন অনেক কিছু শিখছেন বলেও জানান তিনি।
চলচ্চিত্রটির অন্যতম প্রযোজক অভিষেক এ প্রসঙ্গে বলেন, ‘ললিত, হানি ও রাধিকার সঙ্গে এই সিনেমায় যুক্ত হতে পেরে সত্যি আমি গর্বিত।’ তবে কবে নাগাদ চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু হচ্ছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button