আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনার থাবা এবার ট্রাম্পের হোয়াইট হাউজে

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে গোটা বিশ্ব এখন কাঁপছে। প্রতিদিনই এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে। এবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে প্রথম করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। আক্রান্ত ঐ ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের একজন কর্মী। স্থানীয় সময় শুক্রবার বিকালে ওই ব্যক্তির করোনায় আক্রান্তের বিষয় নিশ্চিত করেন মাইক পেন্সের মুখপাত্র কেটি মিলার। খবর সিএনএন।
পেন্সের মুখপাত্র কেটি মিলার ওই বিবৃতিতে জানান, শুক্রবার সন্ধ্যায় আমরা জানতে পারি যে, ভাইস প্রেসিডেন্টের অফিসের এক কর্মী করোনায় আক্রান্ত। টোবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স কেউই ওই ব্যক্তির সংস্পর্শে যায়নি। এর আগে করোনায় আক্রান্ত হতে পারেন ভেবে ট্রাম্পের পরীক্ষা করা হয়, কিন্তু তার নেগেটিভ আসে। তবে এখন পর্যন্ত ভাইস প্রেসিডেন্টের করোনা টেস্ট করা হয়নি।
আমেরিকায় দিন দিন করোনার প্রকোপ বাড়ছে। এ পরিস্থিতিতে লোকজনকে ঘরে থাকতে অনুরোধ করা হচ্ছে। এখন পর্যন্ত দেশটিতে অন্তত ২৬৪ জন করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৫৮ মানুষ।
চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা আরও বেড়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ৪০১ জনের। এই ভাইরাস বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে দুই লাখ ৭৬ হাজার ৭ জন। তবে এখন পর্যন্ত ৯১ হাজার ৯৫২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button