জাতীয়শিরোনাম

এবারের বাজেট নিষ্ঠুর বাজেট : খালেদা জিয়া

পতাকা ডেস্ক : বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এই বাজেট নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনে প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। তবে ব্যক্তিগত পর্যায়ে নানা মতামত দিয়েছেন দলটির নেতারা। তারই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবারের বাজেটকে নিষ্ঠুর বলে মন্তব্য করেছেন।
শনিবার দুপুরে এক টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, ‘এই নিষ্ঠুর বাজেট সাধারণ মানুষের শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নেয়ার শোষক শ্রেণীর সর্বশেষ চেষ্টা। প্রতিরোধই মুক্তির একমাত্র পথ।’
বাজেট নিয়ে খালেদা জিয়ার এমন মন্তব্যের আগে ও পরে বিএনপির অন্যান্য নেতারাও মন্তব্য করেছেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারের বাজেটকে অনির্বাচিত সরকারের করের বোঝা বলে মন্তব্য করেছেন।
এই নিষ্ঠুর বাজেট সাধারণ মানুষের শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নেয়ার শোষক শ্রেণীর সর্বশেষ চেষ্টা। প্রতিরোধই মুক্তির একমাত্র পথ।
বিএনপির আরেক নেতা মওদুদ আহমেদ বাজেট নিয়ে বলেছেন, ‘এবারের বাজেটের সবচেয়ে বড় দুর্বলতা হলো দুর্নীতি দমন নিয়ে এখানে কোনো কিছু স্পষ্ট করা হয়নি। বড় বড় প্রকল্পে বেশি অর্থ বরাদ্দ দেয়া হয়েছে, যা আসলে বেশি ঘুষ নেয়ার ধান্দা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button