খেলা

এপ্রিল নিষ্ঠুর অতি : মে’তে মেলবে ডানা…

টি এস ইলিয়টের ‘দ্য ওয়েস্ট ল্যান্ড’ কবিতার একটি লাইন ছিল এমন, ‘এপ্রিল নিষ্ঠুর অতি।’ কবিতার এ লাইনটি মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্সের জন্যই লেখা। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা প্রায় সব আসরেই শুরুর দিকে ম্লান থাকে। এপ্রিল তাদের প্রতি নির্দয়। অথচ মে’তে পা রাখতেই প্রস্ফুটিত হতে থাকে তারা। ফিরতে থাক ছন্দে। ডানা মেলে উড়তে থাকে। এবারের আসরেও এর ব্যতিক্রম হচ্ছে না।
শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। এই দলের হয়েই খেলছেন বাংলাদেশের হাসি মুখের ঘাতক মোস্তাফিজুর রহমান। নিজের কাজটুকু ভালোভাবেই করে যাচ্ছিলেন তিনি। তবে ডেথ ওভারের চাপে তার শুরুর অজর্নগুলো ম্লান করে দিচ্ছিল। এ জন্য অধিনায়ক রোহিত শর্মাকে অনেক সমালোচনার মুখেও পড়তে হয়েছে। বলা হচ্ছিল, মোস্তাফিজের মতো পেসারকে ভালোভাবে ব্যবহার করতে পারছেন না তিনি। ছয় ম্যাচে মোস্তাফিজের শিকার হয়েছেন সাতজন। সেরা বোলিং ফিগার ২৪ বলে ৩ উইকেট। কিন্তু এই ছয় ম্যাচে দল জিতেছে মাত্র একটি ম্যাচ।
এরপর মোস্তাফিজকে বাদ দিয়ে গড়া হয় একাদশ। ওই ম্যাচে জয় পায় মুম্বাই। কিন্তু মোস্তাফিজকে দলে না রাখায় সমালোচনার মুখে পড়েছে মুম্বাই। এরপরের ম্যাচে আবারো পরাজয়। তবে এরপর দুটি ম্যাচে জিতেছে মুম্বাই।
চার ম্যাচে জয় নিয়ে তাদের অবস্থান এখন পয়েন্ট টেবিলের পঞ্চম। প্লে-অফে খেলতে হলে তাদের আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে। তবে এই মুহূর্তে চতুর্থ স্থানে উঠতে হলে তাদের আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সদের হারাতে হবে। কারণ চতুর্থ স্থান দখল করে আছে শাহরুখের দলটি। তারা ১০ ম্যাচের পাঁচটিতে জিতেছে। পয়েন্ট ১০। আর মুম্বাইয়ের পয়েন্ট আট। আজকের ম্যাচটি তাই মুম্বাইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। ক্রিকইনফো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button