আন্তর্জাতিক সংবাদশিরোনাম

এপ্রিলের শেষের দিকে করোনা নিয়ন্ত্রণে আসতে পারে: চীনা বিশেষজ্ঞ

এপ্রিলের শেষের দিকে করোনাভাইরাসের প্রকোপ থেমে যেতে পারে বলে মন্তব্য করেছেন চীনা সরকারের উপদেষ্টা ও রোগ বিশেষজ্ঞ ঝুং নানশান।
সিএনএন জানায়, বুধবার শেনচেন টিভিতে এমন আশা প্রকাশ করেছেন এই চীনা বিশেষজ্ঞ।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রতিটি দেশ আগ্রাসী নীতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে এই মহামারি নিয়ন্ত্রণে আনা সম্ভব। আমার ধারণা, এপ্রিলের শেষের দিকেই এটিকে থামতে পারে।’
শুধু এই চীনা গবেষকই নয় ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন এক ভবিষ্যদ্বাণীতে জানায়, এপ্রিলের ২০ তারিখের দিকে করোনাভাইরাসের প্রকোপ সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাবে। এই সময় হাসপাতালগুলোকে সবচেয়ে বেশি ধাক্কা সামলাতে হবে।
এই প্রসঙ্গে ঝুং জানান, প্রত্যেকের উচিত ঘরে থাকা। আগামী বসন্তের করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ রুখতে সচেতন হতে হবে।
এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে বিশ্বনেতৃত্বরা মরিয়া হয়ে উঠেছেন, সেটি আগামী ছয় মাসের আগে কোনোভাবে সম্ভব না।
ফলে তার মতে, এই মহামারিকে আরও ছয় মাস মোকাবিলা করতে হবে।
এদিকে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ১০ লাখ ছাড়ালেও সুস্থ হয়ে উঠেছেন ২ লাখের বেশি। করোনায় প্রাণহানিতে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ৯১৫ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ২৪২ জনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button