বিবিধশিরোনাম

এনটিভির জন্মদিনে দর্শকদের অভিনন্দন আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর

জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির জন্মদিনে দর্শক, ক্যাবল অপারেটর, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।
এনটিভির চেয়ারম্যান বলেন, ‘আজকে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির জন্মদিন। আজকের এই শুভ জন্মদিনে আমি আমার নিজের এবং এনটিভি পরিবারের পক্ষ থেকে আমাদের সম্মানিত দর্শক, ক্যাবল অপারেটর, বিজ্ঞাপনদাতা এবং সর্বস্তরের জনগণকে জানাচ্ছি এনটিভির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা জানেন, আপনাদের প্রিয় চ্যানেল আজকে ১৫ বছর পার করে ষোলোতে উপনীত হয়েছে। এই যাত্রাপথে আমাদের জন্য আপনারা যাঁরা সাহায্য-সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, আমাদের বিভিন্ন নির্দেশ-উপদেশ দিয়ে সাহায্য-সহযোগিতা করেছেন বলেই আজকে আমরা পনেরো বছর পার করতে পেরেছি। আপনাদের এই সহযোগিতা এবং যে সাহায্য, এটা যদি অব্যাহত থাকে ইনশাআল্লাহ আমি এনটিভি পরিবারের পক্ষ থেকে বলতে পারি, আপনাদের চাহিদামতো যে ধরনের অনুষ্ঠানের কথা আপনারা বলবেন, যে ধরনের নিউজ আপনারা নিরপেক্ষ দেখার চেষ্টা করবেন, আমরা করতে পারবে ইনশা আল্লাহ। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভিতে সংবাদ এবং অনুষ্ঠান বিভাগ সুন্দরভাবে ঢেলে সাজানো হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পারছেন, যে ডিজিটাল স্টুডিও করা হয়েছে এবং আপনাদের বিভিন্ন অনুরোধে আপনাদের চাহিদামতো অনুষ্ঠান সাজানো হয়েছে। এবার ঈদেও আপনারা তার প্রতিফলন দেখেছেন। আগামী দিনগুলোতেও আপনাদের এই সাহায্য-সহযোগিতা, পরামর্শ অব্যাহত থাকলে আমরা আপনাদের এই টেলিভিশনকে আপনাদের মতো করেই পরিবেশন করতে পারব।’
আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী আরো বলেন, ‘আজকের এই চলার পথে আমাদেরকে আরো যাঁরা সাহায্য-সহযোগিতা করেছেন, বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, শিল্পী-কলাকুশলী সবাইকে আমি এনটিভি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে এই ১৫ বছর পার করতে গিয়ে আমার যাঁরা সাথি-সহযোগী এনটিভিতে ছিলেন এবং আছেন, অতীতেও যাঁরা ছিলেন, আমি সবার এই কাজের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আশা করছি, আগামী দিনগুলোতে আমার এই পরিবারের সদস্য যাঁরা আছেন, তাঁরা এই যে অক্লান্ত পরিশ্রম করছেন, এই পরিশ্রমের ফলে আগামী দিনগুলোতে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি ইনশা আল্লাহ আপনাদের মতো করেই বাংলাদেশে এক নম্বর চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত থাকবে। আমি আশা করি, আগামী দিনগুলোতে আপনাদের সবাইকে এভাবেই পাশে পাব। এ আশা করে আজকের এই শুভ দিনে আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।’ এনটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button