slider

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে মাহমুদুল হাছান

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: মাহমুদুল হাছান সরকার বাবু (বাবু সরকার) যিনি বরাবরই সাদা মনের পরিচায়ক বহন করে।
তাঁর পিতা মরহুম আবুল হাসেম সরকার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের দেড় যুগ ধরে সভাপতি এবং সুনামের সাথে পর পর বেশ কয়েকবার গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন।

মাহমুদুল হাছান সরকার (বাবু সরকার) উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পাশাপাশি অসংখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত।
আজ ৭ এপ্রিল রোববার বাবু সরকার তাঁর স্বল্প পেন্নাই দীঘির পাড় নিজ বাসভবনে ১৯ জন এতিম ও মাদরাসা ছাত্রকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, উপহার হিসেবে নগদ টাকা ও টেইলারিং মাস্টার দ্বারা তৈরি করা উন্নত মানের পাঞ্জাবি প্রদান করেন ।
এছাড়া পেন্নাই মানব কল্যান ফাউন্ডেশন এবং অসংখ্য নারী পুরুষকে নগদ টাকা প্রদান করেন।

আবুল হাসেম চেয়ারম্যান ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান পুত্র মাহমুদুল হাছান সরকার (বাবু সরকার) বলেছেন, আমার পিতা যেভাবে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সুখ দুঃখ ভাগাভাগি করেছেন, আমি সেরকম হতে পারবো কি না জানিনা। তবে চেষ্টা করছি আল্লাহ তায়ালা যদি কবুল করেন তাহলে হয়তো সফল হতে পারবো ইনশাআল্লাহ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button