জাতীয়শিরোনাম

এখনো করোনামুক্ত যে চার জেলা

ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠছে করোনা। তবে তার মধ্যেও দেশের চারটি জেলাতে এখনো পাওয়া যায়নি এই প্রাণঘাতী ভাইরাস। এগুলো হলো-খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সাতক্ষীরা ও নাটোর।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমাদের ৬০টি জেলা করোনায় আক্রান্ত। চারটি জেলায় এখনও কেউ করোনায় আক্রান্ত হয়নি। তার মধ্যে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙ্গামাটি করোনামুক্ত। খুলনা বিভাগের মধ্যে গতদিন আমি বলেছিলাম যে, ঝিনাইদহ ও সাতক্ষীরা বাদ আছে। তবে আজকে আমি বলব, ঝিনাইদহতে নতুন করে আক্রান্ত হয়েছে। খুলনা বিভাগের শুধু সাতক্ষীরা বাকি আছে। আর রাজশাহী বিভাগে একটু সংশোধনী আছে। গতদিন আমরা বলেছিলাম যে, রাজশাহীর নাটোরে একজন আক্রান্ত। আসলে নাটোরে কোনো আক্রান্ত নেই। নাটোরে যে ব্যক্তির কথা বলেছিলাম, তিনি ঢাকার। স্থায়ী ঠিকানা নাটোর ছিল বলে নাটোর উল্লেখ করা হয়েছিল। নাটোর এখনও করোনা মুক্ত।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button