জাতীয়শিরোনাম

এক সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচনের তফসিল: ইসি সচিব

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
বুধবার (১ অক্টোবর) সকাল ১১টায় নির্বাচন কমিশনের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভার শুরুতে তিনি এ কথা জানান। জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে বাস্তবায়নের নির্দেশনা দিতে এ সভার আয়োজন করা হয়েছে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, চার নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়/বিভাগের প্রতিনিধিরা উপস্থিতি আছেন।
সূচনা বক্তব্যে হেলালুদ্দীন আহমদ বলেন, এ নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। নির্বাচনের প্রস্তুতির ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। মালামাল জেলায়-জেলায় পৌঁছানো ও ব্যালট পেপার ছাপানো ছাড়া প্রায় সব কাজ শেষ হয়েছে। তাছাড়া ইভিএম ব্যবহারের পরিকল্পনাও আমাদের আছে।
ইসি সচিব আরও বলেন, সবার সহযোগিতা নিয়ে নির্বাচনটা করা হয়। তা না হলে নির্বাচন কমিশনের পক্ষে একা করা সম্ভব নয়। এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। তফসিল ঘোষণার পর সব নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য। সেজন্য তার আগেই আপনাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা করা যাতে আগে থেকেই আপনারা প্রস্তুতি নিতে পারেন।
ইসি সূত্র জানায়, আন্ত:মন্ত্রণালয়ের এই বৈঠকে বিবিধসহ ১২ আলোচ্যসূচী রাখা হয়েছে। আলোচ্যসূচীর মধ্যে রয়েছে ভোটকেন্দ্রের স্থাপনা মেরামত ও ভৌত অবকাঠামো সংস্কার, পার্বত্য/দুর্গম এলাকায় হেলিকপ্টারে নির্বাচনী মালামাল পরিবহন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের ভোটকেন্দ্রে আনা-নেয়ার বিষয়ে পদক্ষেপ গ্রহণ, নির্বাচনী প্রচার উদ্ধুকরণ ইত্যাদি বিষয়ে প্রচার মাধ্যম কর্তৃক ব্যবস্থা গ্রহণ, দেশি-বিদেশি পর্যবেক্ষক নিয়োগে সহায়তা প্রদান, পোস্টাল ব্যালটে ভোট প্রদানের বিষয়ে সহযোগিতা, নির্বাচনে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণের পরিকল্পনা গ্রহণ, ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ সংকলন ও প্রদান বিষয়ক কর্মপরিকল্পনা প্রস্তুত, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ, বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ, দৈনন্দিন আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত তথ্য পর্যালোচনা, নির্বাচনী এলাকায় বিদ্যমান নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান।
সূত্র জানায়, আগামী ৩১ অক্টোবরের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পরদিন ১ নভেম্বর সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাতের পর ৩ নভেম্বর ইসির কমিশন সভা। এই সভার পর যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।
সংবিধান অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button