Uncategorized
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো পাকিস্তান
শারজায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৫৯ রানের জয় পেয়েছে পাকিস্তান। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল আজাহার বাহিনী।
শারজায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে বাবর আজমের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৩৭ রান সংগ্রহ করে পাকিস্তান। মিডল অর্ডার ব্যাটসম্যান বাবর আজমের টানা দ্বিতীয় সেঞ্চুরি এবং শোয়েব মালিক ও সরফরাজ আহমেদের হাফ সেঞ্চুরিতে এই বিশাল স্কোর সংগ্রহ করে তারা।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ২৭৮ রান সংগ্রহ করে।




