শিরোনাম

এক মাছের ওজন ১৫০ কেজি, দাম সাড়ে ৪ লাখ টাকা

সংবাদদাতা, সিলেট : সিলেটের লালবাজারের বাজারে বিক্রির জন্য উঠেছে প্রায় ১৫০ কেজি ওজনের একটি বিশালাকার বাগাড় মাছ। ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে বুধবার ধরা পড়ে মাছটি। পরে মাছটি বাজারে নিয়ে আসেন বিক্রেতা মখলিছ মিয়া।
ব্যবসায়ী মখলিছ মিয়া জানান, ‘মাছটি বাজারে আনার পর থেকে তা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন। এছাড়া ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য নগরীতে মাইকিংও করা হয়।’
তিনি আরো জানান, আনুমানিক সাড়ে ৩ মণ ওজনের এ মাছটির মূল্য ধরা হয়েছে সাড়ে ৪ লাখ টাকা। মাছটি কেটে কেজি হিসেবেই বিক্রি করা হয়। এজন্য মাছ কেজি প্রতি সাড়ে তিন হাজার এবং লেজ ও মাথার অংশের কেজি প্রতি আড়াই হাজার টাকা দর নির্ধারণ করে বিক্রি করা হয়।
উল্লেখ্য, কয়েক মাস আগেও তাদের দোকানে প্রায় ৪ মণ ওজনের একটি বাগাড় মাছ বিক্রি করা হয়েছে। বিয়ানীবাজার থানাধীন কুশিয়ারা নদী থেকে ধরা পড়া মাছটি প্রতি কেজি ৩ হাজার টাকা করে প্রায় ৪ লাখ টাকা দামে মাছটি বিক্রি করা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button