উপমহাদেশশিরোনাম

এক বছর পর কাশ্মীরের দুই জেলায় ফোরজি ইন্টারনেট

কাশ্মীরে কেন্দ্রীয় শাসন চালুর জেরে ব্যাপক সহিংসতার মধ্যে হিমালয় অধ্যুষিত এলাকাটিতে দ্রুত গতির ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। এক বছর পর সেই অচলাবস্থার শেষ হতে চলছে। পরীক্ষামূলকভাবে কাশ্মীরের দুটি জেলায় ফোরজি সেবা চালু করা হয়েছে।
রোববার রাত থেকে কাশ্মীরের গেরদেরবাল ও উধামপুর জেলায় ফোরজি ইন্টারনেট চালু করা হয় বলে ভারত সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে। তবে বাকি ১৮ জেলায় জেলাগুলোতে ইন্টারনেটের গতি সীমাবদ্ধ রাখা অব্যাহত রাখা হবে বলে তাতে জানানো হয়েছে।
ফোরজি ইন্টারনেটসেবা পুনর্বহাল করা জেলা দুটির মধ্যে হিন্দু সংখ্যাগরিষ্ঠের উধামপুর পড়েছে জম্মু অঞ্চলে। আর মুসলিম সংখ্যাগরিষ্ঠের গেরদেরবাল পড়েছে কাশ্মীর উপত্যকায়।
জেলা দুটিতে মোট জনসংখ্যা সাড়ে ৮ লাখ। আর পুরো জম্মু-কাশ্মীরে মোট সংখ্যা প্রায় ১ কোটি ২০ লাখ।
ভারত সরকারের বিবৃতিতে বলা হয়েছে, গেরদেরবাল ও উধামপুরে পরীক্ষামূলক ফোরজি ইন্টারনেট সেবা চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। আপাতত এই সেবা পাওয়া যাবে কেবল মোবাইল ফোনে।
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরকে কেন্দ্রীয় সরকারের শাসনের জের ধরে সহিংসতা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে গত বছরের আগস্টে সেখানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় ভারত সরকার।
টানা ২১৩ দিন ইন্টারনেটহীন থাকার পর চলতি বছরের ৪ মার্চ কাশ্মীরে ইন্টারনেট সেবা চালু করা হলেও তা খুব ধীর গতির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button