
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: বাঙালি জাতির আত্মত্যাগ ও ভাষার মর্যাদা রক্ষার গৌরবোজ্জ্বল ইতিহাসের দিন ২১ ফেব্রুয়ারি।
ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে সারা দেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুর প্রেসক্লাব ও বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা এর পক্ষ হতে যথাযোগ্য মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা চত্বর কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আত্মোৎসর্গকারী সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হরিরামপুর প্রেসক্লাব ও বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, হরিরামপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী, হরিরামপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ মীর, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সৌরভ সাহা প্রমূখ।



