একাদশ জাতীয় সংসদ নির্বাচন

২৯৯ আসনের ফল: নৌকা ২৬৬, ধানের শীষ ৮, লাঙ্গল ২২, অন্যান্য ৩
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের পর সব আসনেরই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়ে গেছে। নৌকা প্রতীকের প্রাথী জয়ী হয়েছেন ২৬৬ আসনে। যাদের মধ্যে আওয়ামী লীগ ২৫৫, ওয়ার্কার্স পার্টি ৩, জাসদ ৩, , ত্বরিকত ফেডারেশন ২, বিকল্পধারা ২ ও জেপির ১জন প্রার্থী রয়েছেন।, ক্ষমতাসীন দলের মহাজোট ভুক্ত জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন ২২ আসনে এবং বিএনপি ও ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন ৮ আসনে আর স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৩ আসনে।
এরফলে টানা তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট ২০০৮, ২০১৪ সালের পর ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ইতিহাসের নতুন পাতায় জায়গা করে নিল।




