একসঙ্গে লকডাউন উদযাপন!

দীর্ঘ লকডাউনে বলিউডের অনেক প্রেমিক জুটি আছেন একসঙ্গে। এই যেমন; সালমান খান-ইউলিয়া ভান্টুর ও রণবীর কাপুর-আলিয়া ভাট। আর কী খবর রহস্যময় জুটি টাইগার শ্রফ-দিশা পাটানির?
জি নিউজ জানায়, সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছেন টাইগারের বোন কৃষ্ণা শ্রফ।
তিনি জানান, দিশা তাদের ভালো বন্ধু। তবে শ্রফ পরিবারের সঙ্গে থাকেন না এই নায়িকা। কাছাকাছি থাকেন। শুধু তাই নয়, টাইগার ও দিশা একে অপরের বেশ ভালো বন্ধু। তাই মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায় তাদের।
আরও জানান, বলিউডে আসার পর থেকেই টাইগার ও দিশার বন্ধুত্ব। যত দিন যাচ্ছে,সেই বন্ধুত্ব আরও গাঢ় হচ্ছে। তাই বলে এই নয় যে টাইগারের সঙ্গে থাকেন দিশা।
দিশা পাটানির সঙ্গে সম্পর্ক রয়েছে কি-না, এমন প্রশ্ন করা হয় টাইগারকে। যার উত্তরে বলেন, দিশা তার খুব ভালো বন্ধু। এমনকি বলিউডে আসার পর থেকে টাইগার একমাত্র বন্ধু বলে দাবি দিশারও।
‘বাগি’ সিরিজের দ্বিতীয় কিস্তিতে জুটি হয়েছিলেন টাইগার ও দিশা। পরের কিস্তিতে এই নায়িকা শুধু আইটেম গানে পারফর্ম করেন।




