অর্থনৈতিক সংবাদশিরোনাম

একনেকে ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটির (একনেক) সভায় ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩২৪ কোটি ৬১ লাখ টাকা। যার মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ২৪৯ কোটি ৯ লাখ, সংস্থার নিজস্ব অর্থায়ন ৫ কোটি ৬৮ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৬৯ কোটি ৮৪ লাখ টাকা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ২৭তম একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বিস্তারিত জানান।
মন্ত্রী জানান, অনুমোদিত প্রকল্পগুলো হলো- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প যথাক্রমে ‘রংপুর সিটি কর্পোরেশনের জন্য যানবাহন ও যন্ত্রপাতি ক্রয়’ প্রকল্প; ‘রাজশাহী ওয়াসা ভবন নির্মাণ‘ প্রকল্প এবং ‘ভাণ্ডাল জুড়ি পানি সরবরাহ (১ম সংশোধিত)‘ প্রকল্প; নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ‘মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং’ প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘নারায়ণগঞ্জ লিংক সড়ক (আর-১১১) (সাইনবোর্ড-চাষাড়া) ৬-লেনে উন্নীতকরণ’ প্রকল্প এবং ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে হাতিরঝিল-রামপুরা সেতু-বনশ্রী-শেখেরজায়গা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক (চিটাগাং রোড মোড় এবং তারাবো লিংক মহাসড়কসহ) চার লেনে উন্নীতকরণের জন্য সহায়ক’ প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন’ প্রকল্প; পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার ও ছাতক উপজেলার আওতাধীন সুরমা নদীর ডান তীরে অবস্থিত দোয়ারাবাজার উপজেলা পরিষদ কমপ্লেক্স, রক্ষীবাউর ও বেতুরা এলাকায় নদী তীর সংরক্ষণ’ প্রকল্প এবং ‘মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদী তীর সংরক্ষণ ও ড্রেজিং’ প্রকল্প।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button