জাতীয়শিরোনাম

একদিনে ৫ প্রতিষ্ঠানের করোনা পরীক্ষার অনুমোদন বাতিল

একদিনে পাঁচ প্রতিষ্ঠানের করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষার অনুমোদন বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরীক্ষা প্রায় অর্ধেক কমে আসার মধ্যেই এ সিদ্ধান্তের কথা জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত আলাদা পাঁচটি চিঠিতে প্রতিষ্ঠানগুলোকে অনুমোদন বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো- কেয়ার মেডিকেল কলেজ হসপিটাল, সাহাবুদ্দীন মেডিকেল কলেজ হসপিটাল, স্টেমজ হেলথ কেয়ার, থাইরোকেয়ার ডায়াগনস্টিক এবং চট্টগ্রামের এপিক হেলথ কেয়ার।
এর মধ্যে স্টেমজ হেলথ কেয়ারকে কাতারের ভিসা প্রত্যাশীদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল।
চিঠিতে বলা হয়, ওই হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টারকে কভিড-১৯ আরটি-পিসিআর ল্যাবরেটরি পরীক্ষার অনুমোদন দেওয়া হলেও এখন পর্যন্ত কাজ শুরু করতে ব্যর্থ হয়েছে। সে জন্য আরটি-পিসিআর পরীক্ষার অনুমোদন সাময়িকভাবে স্থগিত করা হলো।
এতে আরও বলা হয়, হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবরেটরি কভিড-১৯ আরটি-পিসিআর পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত করে আবারও অধিদপ্তরে অনুমোদনের জন্য আবেদন করতে হবে।
এছাড়া আরটি-পিসিআর ও আমদানি করা কিটের অনাপত্তিপত্র ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে নিতে হবে। অধিদপ্তর সরেজমিনে পরিদর্শন শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
প্রসঙ্গত, জেকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতালে করোনা নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির পর এই পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিল স্বাস্থ্য অধিদপ্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button