
পুলিশে ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৭২ জনে দাঁড়িয়েছে।
বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ১ হাজার ৭২৮ জন।
এছাড়া আইসলোশনে আছেন ১ হাজার ৫৮৫। কোয়ারেন্টাইনে আছেন ৫ হাজার ৫৩৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৬ জন।
ইতোমধ্যে প্রায় আড়াই হাজার আক্রান্ত পুলিশ সদস্য সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।
বাকিদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ইমপালস হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।
সরকারি হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ দেশে ৫২ হাজার ৪৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৭০৯ জন।




