slider

একটু সচেতনতায় বেঁচে যেতে পারে মূল্যবান প্রাণ- পুলিশ কমিশনার

রংপুর ব্যুরোঃ রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা বলেছেন, আধুনিক যুগে দুর্ঘটনার খরব শুনেই আমাদের ঘুম ভাঙে। কিন্তু একটু সচেতনতা আর মোটরযান আইনের যথার্থ বাস্তবায়নে বেঁচে যেতে পারে অনেক মূল্যবান প্রাণ।
তিনি আরও বলেন, মটর শ্রমিক যারা আছেন তারা সবাই মনোযোগ সহকারে রোডে গাড়ি চালাবেন। এতে করে সবাই নিরাপদে চলাচল করতে পারবে।
আজ দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাফিক ব্যাবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ।
সভায় রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি একে এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাফিক বিভাগ, রংপুর মেট্রোপলিটন পুলিশ এর আয়োজনে সকল স্তরের পরিবহন মালিক/শ্রমিক ও সুধীজনের সাথে রংপুর মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সভা অনুষ্ঠিত হয় ।
এর আগে পুলিশ কমিশনার কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করেন জেলা মটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক এম. এ. মজিদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপ্পন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম. এ. মজিদসহ সকল পরিবহন শ্রমিক বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button