Uncategorized

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

কক্সবাজারের উখিয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে বউ-শাশুড়ি ও দুইটি শিশু রয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পূর্ব রতনাপালং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা সখি বড়ুয়া ওই এলাকার প্রবীণ বড়ুয়ার স্ত্রী। নিহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
উখিয়া থানার ওসি আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে উপজেলায় পূর্ব রতনাপালং এলাকায় ঘরে ঢুকে দুর্বৃত্তরা প্রবাসীর মা, স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা নিহতদের মরদেহ দেখে পুলিশের খবর দেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button