অপরাধ

এএসপি মিজানের লাশ উদ্ধার

বিরুলিয়া ব্রিজের পাশে সাভার হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমানের মৃতদেহ পাওয়া গেছে। তিনি হাইওয়ে পুলিশের সাভার সার্কেলে কর্মরত ছিলেন।
এএসপি মিজানুর রহমানের বাসা উত্তরা ৫ নম্বর সেক্টরে। ভোর ৬টায় বাসা থেকে বের হওয়ার পর আর যোগাযোগ ছিল না বাসার সাথে। দুপুরের দিকে হাইওয়ে দিয়ে একটা বাস যাওয়ার সময় ডেডবডি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় বুধবার সকাল ১১টায় মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়।
জানা গেছে এএসপি মিজানুর রহমান সিভিল ড্রেসে ডিউটিতে বের হয়েছিলেন। হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুর রহমান ইত্তেফাককে বলেন, সেহরি খেয়ে ডিউটিতে বের হয়েছিলেন মিজানুর রহমান। পরবর্তীতে তার গলায় গামছা প্যাঁচানো মৃতদেহ উদ্ধার হয় বিরুলিয়া ব্রিজের নিচ থেকে।
ডিএমপির উপ কমিশনার (অপরাধ) কৃষ্ণপদরায় বলেন, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button