বিনোদন

‘উবার’ রাইডের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন সোনম কাপুর

সোনম কাপুর
লন্ডনে উবার রাইডে চড়ার পর ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। এক ‘মদ্যপ চালক’ এর পাল্লায় পড়েছিলেন তিনি। চালক গাড়ি চালানোর পাশাপাশি অকথ্য ভাষায় চিৎকারও করছিলেন। এই অবস্থায় গাড়ির ভেতরে বসে ভয়ে কেঁপেছেন সোনম কাপুর।
এক টুইটে এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন বলিউডের এ অভিনেত্রী।
নিজেকে বাঁচিয়ে ফেরার পর টুইটে সোনম বলেন, ‘সারাক্ষণ শুধু গাড়িতে বসে কেঁপেছি। মদ্যপ চালক বেসামাল অবস্থায় গাড়ি চালাচ্ছেন। সাথে অকথ্য ভাষায় চিৎকারও করেছেন। দুর্ঘটনা ঘটতে পারত। আমারও বিপদ হতে পারত। আতঙ্কের সফর যেন ফুরোচ্ছিলই না!’ একই সাথে সবাইকে সাধারণ যানবাহন ব্যবহার করার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেছেন, ‘দয়া করে আর উবারে চড়তে যাবেন না কেউ। এর থেকে সাধারণ যানবাহন অনেক নিরাপদ।’
সোনমের এই টুইট নিজের সোশ্যালে শেয়ার করেছেন অভিনেত্রীর স্বামী আনন্দ আহুজা। সোনমের মতো কোনো মেয়েকে যাতে একই বিপদে পড়তে না হয় তার জন্য সবাইকে সাবধান হতে অনুরোধ জানিয়েছেন তিনিও।
এর আগে চলতি মাসের গোড়াতেই সোনম ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধে তার লাগেজ হারানোর অভিযোগ এনেছিলেন। টুইটে বলেছিলেন, ‘আর তিনি এই প্লেনে চড়বেন না। এই নিয়ে তিনবার তার সাথে একই ঘটনা ঘটল।’ যদিও পরে সংস্থার তরফ থেকে এজন্য দুঃখ প্রকাশ করা হয়।
স্বামী আনন্দ আহুজা লন্ডনে বসবাসের কারণে বলিউড থেকে একটু দূরে আছেন এই অভিনেত্রী।
সর্বশেষ দক্ষিণী অভিনেতা দুলকার সালমানের সাথে অভিষেক শর্মা পরিচালিত ‘জোয়া ফ্যাক্টর’ সিনেমায় শেষ কাজ করেছেন। এর আগে বাল্কির ‘প্যাডম্যান’, শশাঙ্ক ঘোষের ‘ভিরে দ্য ওয়েডিং’, রাজকুমার হিরানির ‘সাঞ্জু’, শেলি চোপড়া ধরের ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ সিনেমাগুলোতে কাজ করেছেন। এখন পর্যন্ত তার নতুন কোনো সিনেমার খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button