slider

উন্নয়নের মাধ্যমে মা-বোনদের মন জয় করেছেন শেখ হাসিনা —খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: দেশের মানুষের জন্য উন্নয়ন করার কারনেই জনগণ শেখ হাসিনাকে ভোট দিবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
তিনি আজ শনিবার (৫ নভেম্বর) দুপুরে নিয়ামতপুরের উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, এদেশের মানুষ ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত শুধু বঞ্চনা পেয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমান বঞ্চিত এ জাতিকে স্বাধীনতা দিয়েছেন। ধ্বংস প্রায় দেশকে তিনি পূ্নর্গঠন করার কাজ শুরু করেছিলেন। তখনই তাকে হত্যাকরে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র। সেই ঘাতকদের সাথে বিএনপির সক্ষতা। বঙ্গবন্ধুর ঘাতকদের বিএনপি বারবার পুরস্কৃত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে মা- বোনদের মন জয় করেছেন উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রাখতে তাঁরা শেখ হাসিনাকেই আগামী নির্বাচনে বেছে নিবেন।
তিনি বলেন, তারেক জিয়ার নির্দেশে একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়। ছেলের অপকর্ম ঢাকতে খালেদা জিয়া মহান সংসদে দাড়িয়ে মিথ্যাচার করেছিলেন। এবার যারা লাঠি নিয়ে মিছিল করছে তাদের অতীত ইতিহাস সবাই জানে। ২০১৪ সালে আগুন সন্ত্রাসীদের জনগণ প্রত্যাখান করেছিলো। এবারও জনগণের তাদের প্রত্যাখান করবে বলে উল্লেখ করেন তিনি।
ঘরে ঘরে বিদ্যুত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকার তা পূরণ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভিজিডি, বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধীভাতা দিয়ে মানুষের পাশে দাড়িয়েছে বর্তমান সরকার। আওয়ামী লীগের সময়ে চালু করা কমিউনিটি ক্লিনিক বিএনপি বন্ধ করে দিয়েছিলো।সেই বন্ধ কমিউনিটি ক্লিনিক আবার চালু করে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার। জনগণ এখন সেখানে সেবা পায়। ২৮ ধরনের ঔষধ সেখানে বিনামূল্যে দেওয়া হয়।
করোনাকালে কোন মানুষ খাদ্যভাবে মারা যায়নি বলে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে খাদ্যশস্য যথেষ্ট মজুত আছে, এদেশে দুর্ভিক্ষ হবে না।
বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসনারা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবুল কালাম আজাদ, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: ফরিদ আহমেদ,
সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান রাসেল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মামুনুর রশিদ মামুন।
সম্মেলন উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন আওয়ামী লীগের সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হাসনাত, যুবলীগের সভাপতি দীপ সাহা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button