আইন আদালতশিরোনাম

উত্তরা ক্রিসেন্ট হাসপাতালকে ১৭ লাখ টাকা জরিমানা

রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসাপাতালকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দেওয়ায় এই জরিমানা করা হয়েছে।
সোমবার রাতে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রট সরোয়ার আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। গোপন সংবাদ পেয়ে ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, যেসব ওষুধ সাধারণ মানুষের কাছে বিক্রির জন্য রাখা হযেছে সেগুলোর মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। হাসপাতালের ওটি রুম, কেবিন ও সাধারণ ওয়ার্ড অত্যন্ত নোংরা, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষেকে ১৭ লাখ টাকা জরিমানা ও সতর্ক করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button