
সংবাদদাতা, জামালপুর: উত্তরন মানব কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্দ্যোগে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার বীকন আইডিয়াল স্কুল প্রাঙ্গন এ শীত বস্ত্র বিতরন করা হয়।
আলহাজ্ব আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “উত্তরন মানব কল্যাণ ফাউন্ডেশন”-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জ্বনাব ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং চিনাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুস ছালাম,সাবেক জেলা পরিষদ সদস্য জ্বনাব ওয়ারেছ আলি, মুক্তিযোদ্ধা কমান্ডার জ্বনাব বাদল হোসেন, জ্বনাব মফিজ উদ্দীন মাষ্টার, ডাঃ মুজিবর রহমান, জ্বনাব শাহিদুল ইসলাম, জ্বনাব শাহিনুল ইসলাম শাহিন, জ্বনাব নাহিদ হাসান ভূইয়াসহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথি বলেন এটি অসহায় মানুষদের জন্য আমাদের পক্ষ থেকে সামান্য উপহার, এ ধারা সামনের দিন গুলাতে অব্যাহত থাকবে। ইনশা আল্লাহ্….
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত জ্বনাব আশিকুর রহমান আশিক। পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জ্বনাব আবুল কালাম আজাদ।
খবর বিজ্ঞপ্তির।



