sliderমহানগরশিরোনাম

উত্তরখান থানা এবি পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আমার বাংলাদেশ (এবি) পার্টি ঢাকা মহানগরের উত্তরের উত্তরখান থানার কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ মার্চ শুক্রবার বিকাল ৩ টায় উত্তরখান থানা কার্যালয়ে এক কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুর রব জামিল এর সঞ্চালনায় এবং উত্তরখান থানা সভাপতি আব্দুর রহিম হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোঃ ফিরোজ কবির এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম রফিকুল আমিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী রুনা হোসাইন, সুমাইয়া শারমিন ফারহানা, নাহিদা সুলতানা, শ্রমিক নেতা মোকতার হোসেন, নজরুল ইসলাম মিঠু, আলামিন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আশিকুর রহমান প্রমুখ। উক্ত আলোচনা সভায় দলের নিবন্ধন কার্যক্রম, মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ এর প্রস্তুতি, আগামীতে দলীয় কাউন্সিল ও চলমান গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এবং দলকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার নানা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button