উপমহাদেশশিরোনাম

উত্তপ্ত ভারত: বাড়িতে ঢুকে নারীদের শ্লীলতাহানি, গুলি

ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পরদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় হামলা-পাল্টা হামলা ও বাড়িতে ঢুকে নারীদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ মে) রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
এ সময় বিদ্যুৎ দাস নামের স্থানীয় বিজেপি নেতার বাম কানে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিজেপি কর্মীদের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা কালীপদ রায়ের নির্দেশে পুলিশের সামনেই গুলি চালিয়েছে শাসকদলের কর্মীরা। ঘটনার পর কালিপদ রায়কে গ্রেফতার ও শালতোড়া থানার ওসির বদলির দাবিতে থানা ঘেরাও করেন বিজেপি কর্মীরা।
তবে গুলি চালানোর অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা কালীপদ রায়। তার পাল্টা অভিযোগ, বিজেপির কর্মীরা অতর্কিত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button