শিক্ষা

উজবেকিস্তান ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ

বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে উজবেকিস্তানের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অনুষ্ঠিত এক কলৌক্যুইয়ামে মূখ্য আলোচক হিসেবে আলোচনার সময় উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মসয়ূদ মান্নান এই উদ্যোগের কথা জানান।
‘বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক: অর্থনৈতিক সম্ভাবনার নয়া দিগন্ত’ শীর্ষক কলোক্যুইয়ামে মূখ্য আলোচকের বক্তব্যে রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উজবেকিস্তানের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর সমঝোতার উদ্যোগ খুব দ্রুত নেয়া হবে। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সে দেশের যে বিশ্ববিদ্যালয়ের সামঞ্জস্যতা আছে সেগুলোর সাথে এই চুক্তি করতে পারলে দুই বিশ্ববিদ্যারয়েরই শিক্ষক-শিক্ষার্থীরা তাদের একাডেমিক বিষয়ের নানা দিক বিনিময় করতে পারবেন।’
বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কলোক্যুইয়ামের উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, বিটিএফও।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও বলেন, আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে আর কোনো নেতিবাচক সংবাদ দেখতে চাই না। এখন থেকে আমরা ইতিবাচক সংবাদ হওয়ার মতো কাজ করতে চাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button