slider

উখিয়ায় মাদক ও অস্ত্রসহ যুবক আটক

এইচ.কে রফিক উদ্দিন,উখিয়াঃ কক্সবাজারের উখিয়ার পালংখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন(র‍্যাব-১৫) সদস্যরা।আটককৃত হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল গ্রামের সামসুল আলমের সঙ্গে সাইফুল ইসলাম(২৬)।এসময় তার কাছ থেকে দুটি ওয়ানশুটারগান, ২০রাউন্ড কার্তুজ ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-১৫ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক(ভারপ্রাপ্ত) মেজর সৈয়দ সাদিকুল হক।
তিনি জানান,অবৈধ অস্ত্র মজুদের খবরে গতরাতে পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম(২৬) কে গ্রেফতার করতে সক্ষম হয়।এসময় তার কাছ থেকে দুটি ওয়ানশুটারগান, ২০রাউন্ড কার্তুজ ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।তিনি আরও জানায়,গ্রেফতার সাইফুল এলাকায় কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবৈধভাবে অস্ত্র মজুদ করেছিলো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button