আন্তর্জাতিক সংবাদশিরোনাম
উইকিলিকসের অ্যাসাঞ্জ অবশেষে গ্রেফতার
বিভিন্ন দেশের গোপন দলিলপত্র ফাঁস করে আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতার করেছে করেছে যুক্তরাজ্যের পুলিশ।
অ্যাসাঞ্জ সাত বছর ধরে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে ছিলেন। ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো বলেছেন, আন্তর্জাতিক কনভেনশন বার বার লঙ্ঘন করার জন্য অ্যাসাঞ্জের আশ্রয় প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আজ ১১ এপ্রিল, বৃহস্পতিবার সংবাদমাধ্যম বিবিসি একথা জানায়। অ্যাসাঞ্জকে এখন সুইডেন অথবা যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণ করা হতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তথ্য চুরিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
যৌন হয়রানির অভিযোগে সুইডেনে গ্রেফতার এড়াতে ২০১২ সালে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন অ্যাসাঞ্জ।




