Uncategorized

ঈদ উৎসব, জীবন ও উন্নয়নের চাকা চলবেই : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘ঈদ উৎসব, জীবন ও উন্নয়নের চাকা চলবেই, কোন অপতৎপরতাই তা বন্ধ করতে পারবে না।’
তিনি বলেন, কোনো কিছুতেই ঈদ উৎসব, জীবন ও উন্নয়নের চাকা বন্ধ হবে না। জঙ্গিদের কোনো অপতৎপরতাতেই জীবন থেমে থাকবে না। সকলের সাথে আনন্দ ভাগ করে নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সাহসের সাথে ঈদ উৎসব পালনের মধ্যদিয়ে জঙ্গিদের সমূচিত জবাব দিতে হবে।
তথ্যমন্ত্রী সোমবার ঢাকা থেকে রওনা হয়ে বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গোলাপনগরে নিজের নির্বাচনী এলাকা ও গ্রামের বাড়ীতে পৌঁছেই পদ্মার ভাঙন কবলিত মানুষদের সাথে দেখা করতে যান। পরে উপস্থিত সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়কালে এসব কথা বলেন।
পদ্মার ভাঙন কবলিত মানুষদের সবার হাতে ঈদ উপলক্ষে সেমাই-চিনি তুলে দেয়ার সময় বসে তিনি তাদের কথা শোনেন। এ সময় তিনি, নদীভাঙা মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেবার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সকলের সাথে আনন্দ ভাগ করে নেয়াতেই উৎসবের সার্থকতা।’
উপস্থিত সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বলেন, ‘কোনো কিছুতেই ঈদ উৎসব, জীবন ও উন্নয়নের চাকা বন্ধ হবে না। জঙ্গিদের কোনো অপতৎপরতাতেই জীবন থেমে থাকবেনা। সকলের সাথে আনন্দ ভাগ করে নিন, সাহসের সাথে ঈদ উৎসব পালনের মধ্য দিয়ে জঙ্গিদের সমুচিত জবাব দিন।’
হাসানুল হক ইনু আগামীকাল মঙ্গলবার নিজ এলাকার ঈদগাহে ঈদের জামাতে অংশ নেবেন। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button