বিনোদন

ঈদের অনুষ্ঠানে নাচবেন চাঁদনী

বিনোদন ডেস্ক ঃ অভিনয় ও মডেলিংয়ে চাঁদনীর সুনাম থাকলেও নাচটাকে বড় ভালোবাসেন তিনি। আগামী ঈদের অনুষ্ঠানমালায় নাচতে দেখা যাবে তাকে। ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে এরইমধ্যে চাঁদনী নৃত্যানুষ্ঠানটির শুটিং শেষ করেছেন। এদিকে বেশকিছু স্ক্রিপ্টও হাতে এসেছে তার। কিন্তু গল্প এবং চরিত্র কোনোটিই পছন্দ না হওয়ায় চাঁদনীর ঈদ নাটকের কাজ এখনো শুরু হয়নি। তবে দু’তিন দিনের মধ্যেই নাটকের কাজ শুরু করতে পারেন এমন সম্ভাবনার কথাও জানিয়েছেন চাঁদনী। এর বাইরে আজ চাঁদনীর জন্মদিন। এ উপলক্ষ্যে আরটিভির তারকালাপ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। পাশাপাশি স্বামী জনপ্রিয় সুরকার, সঙ্গীত পরিচালক ও কন্ঠশিল্পী বাপ্পা মজমুদারেরও সঙ্গে জন্মদিনে সময় কাটাবেন। এছাড়া বাবা সালাহ উদ্দিন আহমেদ এবং মা বেগম ফাতেমার সঙ্গে দুপুরের খাবার খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন চাঁদনী। তিনি বলেন, ‘বিয়ের পূর্ব পর্যন্ত জন্মদিনে বাবা মায়ের সঙ্গেই বেশ ভালোভাবে জন্মদিন কাটতো আমার। বিয়ের পর জন্মদিন সবসময় বাপ্পার সঙ্গেই বেশ ভালোভাবে কাটে। বাপ্পা আমাকে নানানভাবে সারপ্রাইজ দেয়। এটা আমি ভীষণ উপভোগ করি। সত্যি বলতে কী, বাপ্পার মনটা অনেক ভালো, এমন ভালো মনের একজন মানুষ পেয়ে আমি সুখী। সবাই আমার জন্য দোয়া করবেন যেন এবারের জন্মদিনটিও বাপ্পা এবং বাবা-মায়ের সঙ্গে ভালোভাবে কেটে যায়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button