ঈদগাঁওতে আগুনে পুড়ে নিঃশ্ব অসহায় ৫ পরিবারকে চেক হস্তান্তর
নুরুল আজিম মিন্টু : (২৫ মার্চ) শুক্রবার বিকেলে ইসলামপুর এফ বি এসোসিয়েশন ও ইসলামপুর বিজনেস অর্গানাইজেশনের সমন্বিত উদ্যোগে এলাকাবাসী ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় কক্সবাজারের
ঈদগাঁও ইসলামপুর বামনকাটা এলাকায় পুড়ে যাওয়া ৫ পরিবারের কাছে ৭০ হাজার টাকার চেক হস্থান্তর করা হয়।
উল্লেখ্য গত শনিবার (৬ই মার্চ) গভীর রাতে কক্সবাজারের ঈদগাঁও ইসলামপুরে বসতঘরে অগ্নিকান্ডে নিঃস্ব হয়েছিলেন দিনমজুর খেটে-খাওয়া পাচঁটি পরিবার।
মৃত অসিউর রহমানের পাঁচ ছেলে মেয়ে, রশিদ আহমেদ, আলি আহমাদ, নুরুল আবছার,রজান আলি ও বোন শাহেনা আক্তের। ৫টি পরিবারের বসতবাড়ি, হাঁস-মুরগি, ধান, নগদ টাকা,স্বর্নলংকার,পাসপোর্ট বিদেশে আগমন করার ভিসার প্রসেসিং ও মজুদ খাদ্যসামগ্রী পুড়ে ছাই। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি পরিবারটি সর্বশান্ত হয়ে যায়।
পরে খুলা আকাশের নীচে রাত্রি যাপন করেছিলেন এই ৫ পরিবার, তাদের এই দুঃসময়ে এগিয়ে আসেন
ইসলামপুর এফ বি এসোসিয়েশন ও ইসলামপুর বিজনেস অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সংগঠন।
এসময় ইসলামপুর এফ বি এসোসিয়েশনের সাবেক সভাপতি ও ইসলামপুর বিজনেস অর্গানাইজেশন এর সভাপতি বলেন আমরা সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে, করোনা কালে ও খাদ্য সামগ্রী বিতরণ ও এলাকায় ফ্রী খতনা ও বিনামূল্যে ঔষুধ বিবরণসহ নানান সামাজিক কর্মকান্ডে সব সময় এগিয়ে আসি।
উপস্থিত স্থানীয়রা বলেন সংগঠনটি মানবিক কাজে বিশেষ অবদান রেখেই চলছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন আমাদের বিপদের সময় তাদের সহযোগিতা পেয়েছি।




